উন্নয়ন

মাটি জুড়ে কঙ্ক্রীট তরূ,
কাটা পড়ে জ্যান্ত মহীরুহ,
রাজ্য জুড়ে কালো পিচ পুরু, 
রাজনৈতিক ঘৃন্য চক্রব্যুহ৷

বাতাস জ্বলিছে উষ্নতার দহনে,
উন্নয়ন কাড়িছে অক্সিজেন৷
মরিছে রাজ্যে মানুষ জনে জনে,
পরিশ্রমে ক্লান্ত সিলিং ফ্যান৷

প্রশ্বাস বায়ু গরমে বিষের ন্যায়
গলিছে বরফ, বাড়িছে উষ্নায়ন,
শেকড় রোধে মৃত্তিকার ক্ষয়,
বৃক্ষরোপন প্রকৃত উন্নয়ন৷

তবু চান যদি বিস্ত্রিত হোক রাস্তা
বাড়ান কিছু উন্নয়নের বাজেট,
বৃক্ষের প্রাণ কক্ষনো নয় সস্তা
অগ্রাধিকার বৃক্ষরোপন প্রজেক্ট৷

                   ✍ প্রভাত...

মন্তব্যসমূহ

  1. বাহ: যেমন সুন্দর কবিতা, তেমনি সুন্দর চিত্রখানি।
    আশা করি এই কবিতাটি থেকে সকলেই শিক্ষা অর্জন করিতে পারবে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত