আশ্চর্য ওষুধ
আমরা কতদিন ভালভাবে গল্প করিনি। পাশাপাশি বসে শরতের মেঘ দেখে কোনো এক কল্পনার ডিঙি চড়ে চলে যাওয়া হয়নি এই বাস্তবের থেকে বহু দূরে। প্রত্যন্ত গ্রামের মাঠে গোধূলির হাত ধরে যেভাবে সন্ধে নেমে আসে, আস্তে আস্তে জোনাকির আলো যেন উড়ে আসে দূর ওই আকাশের থেকে, উড়ন্ত তারার মতন। তার পর দীর্ঘশ্বাসগুলি বের করে হালকা বাতাস থেকে বুকভরা শ্বাস টেনে অপলক দৃষ্টিতে মায়া ভরা চাঁদটির দিকে তাকানো হয়নি বহুদিন। দোটানা জীবন তার একদিকে কাজ আর একপাশে বিদ্বেষের ভার। কল্পনা এক আশ্চর্য ওষুধ, সঞ্জিবনীর মতো কীভাবে যেন মৃতপ্রায় মন থেকে আবিষ্কার করে ফেলে মানুষের ডানা।
©প্রভাত ঘোষ
Woori Casino Review ᐈ 100% Up To €100
উত্তরমুছুনWoori Casino Review ✓ 우리카지노 Welcome Bonus up to 퍼스트 카지노 €100 ✓ €500 welcome bonus ✚ 1000+ games to play with. Wagering requirements ✓ Deposit & Withdrawal カジノ シークレット Methods ➤