ঘুমন্ত প্রদীপ

১)

বিচার ঘুমিয়ে থাকে বিশ্বাসের ঘরে

তলে তলে গিলে ফেলে
বাগান, বসত বাড়ি
অগোচরে
অবিশ্বাসী নদী

ঘুমের ভেতর আমি-তুমি
তুমি-আমি সন্ধি করে স্বপ্ন দেখি রোজ

মাঝে মধ্যে খোঁটা দেয় জ্বলন্ত কাগজ

ঘুম-স্বপ্নে সুখ, আর
সুখস্বপ্নে ঘুম
বিশ্বাস এমনই এক নেশাপূর্ণ তূণ—

আমাদের সন্ধি ভাঙে নেশার দরুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত