Posts

Showing posts from 2026

꧁ বারিষনামা (১৭) ꧂

হঠাৎ হাওয়া জানান দিলো— ভিজিয়ে দেবে বলে পথেই এলো বৃষ্টি, খবর প্রেমিকা সাইকেলে  বৃষ্টি আমার মনের ব্যায়াম, থিতিয়ে যাওয়া ব্যথা ফিরিয়ে দিলো জীবন থেকে হারানো সব কথা মনের ভেতর গন্ধ ছড়ায় ভালোবাসার জমি স্পর্শে নতুন জীবন আনে... শুকিয়ে গেলেই মমি  জানলা মনের দুয়ার, বৃষ্টি ষোড়শী এক ঘুঙুর পুরোনো সব মনখারাপও প্রেমের ধ্বনি শুনুক লুকিয়ে পড়া চাঁদের আলো মেঘের কোলে কোলে বৃষ্টি আবার ঠোঁট ছোঁয়ালো ভিজিয়ে দেবে বলে। © ✍️ প্রভাত ঘোষ 

স্রোত

গল্প অনেক আটকে আছে ভাঙা স্রোতের চরে  মুহূর্তরাও গুমরে থাকে জমা পলির স্তরে— কেউ রাখেনি খবর তাদের, পেরেক যাদের কাঁটা এক একটা দিন জোয়ার আসে, চোখ শুকোলেই ভাটা  বিষাদ এমন বেহায়া রোগ... রন্ধ্রে রন্ধ্রে মেশে সবাই বলে ভালোবাসা আসলে একপেশে। আমরা যারা পুড়তে জানি, খুঁজতে জানি আলো... অন্ধকারের পিশাচ হাওয়া তাদের কাছে শ্যালো  আবহাওয়ার দুপুর যারা কাটাচ্ছে অস্থিরে  পাহাড় তাদের খুঁজেই নেবে বিষণ্নতার ভিড়ে। © ✍️ প্রভাত ঘোষ

মা

Image
জলকে ঠিক মায়ের মতো মনে হয়। প্রতিদিন ক্লান্তির সফরে পৃথিবীর আগুন পেরিয়ে  এ জীবনে তেষ্টা নেমে আসে... এক স্পর্শ মুছে দেয় সমস্ত প্রলয়... মা কে ঠিক জলের মতোই মনে হয়।। ©প্রভাত ঘোষ

ফেরার পথে

আবার যেন শতেক বছর পরে নিজের ছায়া খুঁজতে এলাম ঘরে গোপন অনেক আঘাত স্বপ্নমূলে... ফুরিয়ে যাওয়া স্মৃতির চিতা জলে ভাসিয়ে দিয়ে রোদন করা মানা খুঁজতে এলাম পুরোনো আস্তানা। কলম এখন পুকুর ডোবা খোঁড়ে  আকাশ দেখি রাস্তা হারা মোড়ে  কেউ যেন সব রথের লাগাম ধরে দিক চেনালো অচেনা প্রান্তরে। তেষ্টা এলো গলায় পাহাড় নিয়ে... চাইতে গেলাম আরেকটু এগিয়ে বৃষ্টি বলে তোমার সাথে আড়ি আর একটু যাই.... মাধব আমার সামলে রেখো বাড়ি। ©প্রভাত ঘোষ