স্রোত
গল্প অনেক আটকে আছে ভাঙা স্রোতের চরে
মুহূর্তরাও গুমরে থাকে জমা পলির স্তরে—
কেউ রাখেনি খবর তাদের, পেরেক যাদের কাঁটা
এক একটা দিন জোয়ার আসে, চোখ শুকোলেই ভাটা
বিষাদ এমন বেহায়া রোগ... রন্ধ্রে রন্ধ্রে মেশে
সবাই বলে ভালোবাসা আসলে একপেশে।
আমরা যারা পুড়তে জানি, খুঁজতে জানি আলো...
অন্ধকারের পিশাচ হাওয়া তাদের কাছে শ্যালো
আবহাওয়ার দুপুর যারা কাটাচ্ছে অস্থিরে
পাহাড় তাদের খুঁজেই নেবে বিষণ্নতার ভিড়ে।
© ✍️ প্রভাত ঘোষ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Your Valuable Response and Comment would Inspire to Write Better..