꧁ বারিষনামা (১৭) ꧂
হঠাৎ হাওয়া জানান দিলো— ভিজিয়ে দেবে বলে
পথেই এলো বৃষ্টি, খবর প্রেমিকা সাইকেলে
বৃষ্টি আমার মনের ব্যায়াম, থিতিয়ে যাওয়া ব্যথা
ফিরিয়ে দিলো জীবন থেকে হারানো সব কথা
মনের ভেতর গন্ধ ছড়ায় ভালোবাসার জমি
স্পর্শে নতুন জীবন আনে... শুকিয়ে গেলেই মমি
জানলা মনের দুয়ার, বৃষ্টি ষোড়শী এক ঘুঙুর
পুরোনো সব মনখারাপও প্রেমের ধ্বনি শুনুক
লুকিয়ে পড়া চাঁদের আলো মেঘের কোলে কোলে
বৃষ্টি আবার ঠোঁট ছোঁয়ালো ভিজিয়ে দেবে বলে।
© ✍️ প্রভাত ঘোষ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Your Valuable Response and Comment would Inspire to Write Better..