সখ্যতা

যেন একটা মেঘ পেয়েছে পাহাড়।
সখ্যতা স্বীকার করা দায় ছিল যেন—

বৈশিষ্ট্যে মিল নেই তাও 
কেন জানি বাতাসের টানে
কাছে এসে ধুয়ে যায় আড়ষ্ট দুপুর।

প্রেমিকা নুপুর পরে আসে শুধু মন ভালো হলে।

সততঃ রোমান্স আর আসে না জেনেও
বার বার শিশিরের ফোঁটা হয়ে বসে
পুড়ে যাওয়া ঘাসে।

যেন এপ্রিলের মাঝে সিকিমের মেঘ হয়ে আসে।
কী জানি কেন!
সখ্যতা স্বীকার করা দায় ছিল যেন...

©প্রভাত ঘোষ

Comments

Popular posts from this blog

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত