আলাপচারিতা
হয়তো বা কেউ লিখছে আমার যত্নে, অগোচরে
কথার ওপর কথার পাহাড় বিষন্ন প্রান্তরে
ভুল করেছে জীবন মরু উড়িয়ে দিয়ে বালি
কোন বাগানে ফুটবে গোলাপ তাও কি জানে মালী!
ভীষণ গভীর চোখের ওপর আড়ষ্টতার কাঁচে
শব্দমালা সাজিয়ে রেখে বুকের ভেতর বাঁচে।
হয়তো ক্ষণিক আলাপ সে কি ভুলিয়ে দেওয়া যায়!
মনে'ই যখন মন জমেছে আলাপচারিতায়
কয়েক ফোঁটা শিশির শাড়ির আঁচল ঘিরে বসে
যেন কবির জন্ম হল স্মৃতির ঔরসে।
একটা পাখির মিলতে চাওয়ার ডানায় শেকল বাঁধা
ঠোঁটের মায়ায় কাব্য লেখে বিরহী এক রাধা।
নাবিক যদি বাঁধতো জাহাজ জোয়ার আসার ক্ষণে
আর একটা হাত বাড়িয়ে দিতো উষ্ণ আলিঙ্গনে...
শিল্পী যদি আঁকত ঠোঁটে ঠোঁটের আল্পনা
একটা নতুন গল্প হতো ভালোবাসায় বোনা।।
© প্রভাত ঘোষ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Your Valuable Response and Comment would Inspire to Write Better..