স্বাধীনতা

🇮🇳 স্বাধীনতা 🇮🇳

নিজেকে আলাদা করে তুলে দিতে ভ্রমের নগরে
স্বার্থ আর বাসনার ঘরে... কেউ কেউ বিক্রি করে 
স্বাধীনতা, স্বদেশ-সম্ভ্রম।

রঙিন ফাটক দেখে 
ভাবে যেন চকচকে তুষারের মারিচ-প্রাসাদ 
অন্ধকার খাদ, ডুবে গেলে ওঠাও কঠিন।

অনেক বাড়ানো হাত শোধ করে এ মাটির ঋণ।
যারা বেড়ে উঠেছিল সাহসিনী মায়েদের কোলে
মুছেছিল রক্ত হাত ছেড়ে যাওয়া শোকের আঁচলে....

ক্ষয় আর ক্ষয়, এ শুধু তাদের কথা নয়...

গারদে ঢোকার আগে
আমাদেরও কিছু থাকে দায়
ঘুণ কে আপন ভেবে কাঠ যদি নিজেকে হারায়!!

✍️ প্রভাত ঘোষ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত