ঢেউয়ের প্রেমে

নৈরাশ্য চাইছে বিদায় জীবন থেকে,
একঘেঁয়ে মন বৃষ্টি খোঁজে সাগর পাড়ে৷
নোনা জলের অভ্র মেশা বালি মেখে
ঢেউয়ের জোয়ার আদর করে একনাগাড়ে৷

ঢেউগুলো সব স্বাধীন বাঁচার স্বপ্নে লেখা,
অনুভূতিরা একলা শুয়ে সাগরতটে৷
চাঁদ রমনীর ভাটার জলে আয়না দেখা,
দমকা বাতাস গভীর চুমু খাচ্ছে ঠোঁটে৷

বন্ধ চোখে বাহুর উষ্ণ আলিঙ্গনে
সোহাগ জানে তোমার গন্ধে নিঃস্ব ও৷
গভীর হতে গভীরে যাই ভাটার টানে,
তোমার দেহের আগুনে জ্বলে ভস্মও৷

স্মৃতির ঝিনুক লুকিয়ে বাক্সবন্দী করি,
মুক্তোগুলো জমতে থাকুক হৃদয় মাঝে৷
সাগর জলে ফুঁটবে রক্তগোলাপ কুঁড়ি,
মৃত্যু যেদিন আসবে চড়ে পক্ষীরাজে৷
                    ✍ প্রভাত...🌠

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত