তেজো মহালয়া
আবার শতাব্দীগুলো আঁকড়ে ধরি,
যদি বা কখনো ফিরে পাই ইতিহাস,
মৃতদের ভীড়ে খুঁজি কোন কোজাগরী,
চলছে এখনো যদি কারো নিঃশ্বাস॥
জান কি কোথায় ছিল "তেজো মহালয়া"?
সেখানে দাঁড়ায়ে আজ স্মৃতিসৌধ৷
শিব মন্দির ভেঙে গড়া পরকিয়া,
সত্যেরা ইতিহাসে ক্রুশবিদ্ধ॥
পার যদি পড়ে দেখ নিজ ইতিহাস,
মুখোশের আড়ালে হাসে দুর্বৃত্তেরা৷
গুলিতে শহীদ হয়ে জড়ো হওয়া লাশ,
বইয়ের লেখনি আজও রাজনীতি ঘেরা॥
✍ প্রভাত...🌠
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Your Valuable Response and Comment would Inspire to Write Better..