ধিক্কার রাষ্ট্রসংঘ

রহিবে কবি লেখনি তব সদাই হৃদয়ে অক্ষুন্ন,
মিলিয়াছে যেথা হিন্দু, বৌদ্ধ, শিখ ও জৈন৷
হাতে হাত ধরি চলিবে যেথা মুসলিম, পার্সি, খৃস্টানী,
অমর রহিবে সকল হৃদয়ে তব অমৃত বাণী৷

ধিক্কার সে ভারতবাসীরে, যাহারা করিয়াছে অপমান,
আমরণ মোরা করিব লড়াই, করিওনা অভিমান৷
জন্ম হইতে মৃত্যুর প্রতি পদক্ষেপের লেখনি,
"জনগন মন" গাহিছ, কবিরে ভাল তো কভু বাসনি৷

কে হে তুমি রাষ্ট্রসংঘ? জান কি কবির দান?
ধর্ম ষাঁড়ের শেখান বুলিতে হইবেনা মহান৷
রাখিবে হৃদয়পুস্তকে তোহে ভালবাসে যে বঙ্গ,
শত ধিক্কার জানাই তোমায় ধর্মীয় রাষ্ট্রসংঘ৷
                      ✍ প্রভাত...🌠

মন্তব্যসমূহ

  1. সত্যিই খুব সুন্দর ভাবে বুঝিয়েছো। ধিক্কার জানাই রবি ঠাকুরের প্রতি এমন মন্তব্য কে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত