প্রেমের আবীর

সাদাকালো দিনগুলো ফের
একটু রঙিন হোক,
রঙের অজুহাতে তোমায়
আলতো ছোঁয়ার ঝোঁক৷

ঠোঁটের কোনের মিষ্টি হাঁসি,
চাইছে কাছে আবার আসি৷
গাল দুখানি আবীর মাখা
লাল হলুদে মিশে,
তোমার ছোঁয়ায় ভরল হৃদয়
অহঙ্কারের বিষে৷

প্রথম দেখার মুহুর্তরা,
তোমার চোখে প্রেমের ধারা৷
হৃদয় মাঝের ইচ্ছেগুলো,
চাইছে আমায় জড়িয়ে ধর৷

সন্ধেবেলা সেদিন একা,
ভীড়ের মাঝে হঠাৎ দেখা৷
নরম ছোঁয়ায় হৃদয় মাঝে
করলে বজ্রপাত,
আলতো ছুঁলে যেদিন গালে
আবীর রাঙা হাত৷

                   —প্রভাত...

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত