নেশায় ভালোবাসা

বহুদিন কোন নেশা করিনি,
একটু নেশা করতে ইচ্ছে করছে৷
কল্পনাতে বুকে টানিনি,
একটু কাছে টানতে ইচ্ছে করছে৷

গাঁজার নেশায় তোমায় ভেবে
বহুদিন চোখে জল আসেনি৷
তোমায় ভেবে রাত্রি জেগে
কোলের বালিশ বুকে মেশেনি৷

কে তুমি আজও পারিনি জানতে,
মনে তবু এক স্পষ্ট অবয়ব৷
ভালোবেসে যদি কাছে টানতে
উজাড় করে দিতাম আমি সব৷

কাল তোমার সাথেই জলের ধারে,
দুইজনাতে নেশার ঘোরে,
মনে মনে ফের করব আদর নন্দিনী৷
জিজ্ঞাসিব কখন হবে আমার জীবন সঙ্গীনি৷

                        — প্রভাত...

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত