ভ্রান্ত ভালবাসা

ভুল মানুষে রাখিসনা মন প্রেমের অনুভব,
দেখবি হঠাৎ গুঁড়িয়ে যাবে স্বপ্নগুলো সব৷

দেখিসনা আর স্বপ্নগুলো ঘুম জড়ানো চোখে,
হঠাৎ যেদিন ভাঙবে হৃদয় লাগবে আঘাত বুকে৷

বিষন্নতার কালো ছায়া পড়বে যেদিন মুখে,
গভীর রাতে জল চিকচিক্ করবে সেদিন চোখে৷

কাটবে রাতের মুহুর্তরা বছর সমান,
স্মৃতির পাতায় খুঁজবে হৃদয় হাজার অভিমান৷

দে জ্বালিয়ে ভালবাসা কাঁদবেনা আর মন,
অঙ্ক কষে মানুষ এবার করিস নির্বাচন৷

                              — প্রভাত...

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত