ক্যামনে নারী পন্য হয়

নারীর রূপে দেখেছি মাতা, নবজীবনের সেই বিধাতা,
নারীই ভগিনী নারীই কন্যা
তবুও নারীর চক্ষে বন্যা৷
সবার জন্য রাত্রি জাগি তাহার নিদ্রা ভঙ্গ হয়৷
হাজার বছর ধরিয়া তবু নারীই কেন পন্য হয় ?

অনাহারে ফুটপাথের ধারে হাজার নারী ভিক্ষা করে,
ঠুকিছে মাথা গাহিছে গাথা
সঙ্গী শুধুই ছেঁড়া কাঁথা৷
সেই নারীরাই পুরুষ মাঝে সস্তা বলে গণ্য হয়৷
পুরুষ ছাড়া নারী কি আর এমনি এমনি পন্য হয়?

হাতছানি দেয় চলচ্চিত্র, জৌলুষ দেখি হারায় চিত্ত৷
কেহ স্বেচ্ছায়, কেহ অসহায়ে
সুখ কন্টক শয্যায় শুয়ে,
হৃদয় দহন করিয়া বহন, স্বপ্ন ছোঁয়ার সেই রামায়ন
প্রোডিউসারের মুখোশধারী রাবণের হাতে ক্ষুন্ন হয়৷
কিছু কিছু নারী আবার এমনি ভাবেও পন্য হয়৷

আপন স্বামী বেচলে যারে সমাজ তারে ক্যামনে ছাড়ে?
দিন বদলায়, বদলায় হাত
বারবণিতার কী বা জাত৷
এই নারীদের পতিতা নাম পরিবারের জন্য হয়৷
দেখ্ রে সমাজ তোর ভগবান এমনি ভাবেও পন্য হয়৷

অল্পকালের স্বল্প প্রেমে, হাজার জীবন যাচ্ছে থেমে৷
থামিবে যেথা প্রেমের তরী
পশ্চাতে সখা মারিবে ছুরি৷
পুড়িবে নারী উঠিবে ধোঁয়া, নারীর হাতেই প্রেমের ছোঁয়া৷
সেই ছোঁয়াতেই সকল পুরুষজাতি নাকি ধন্য হয়৷
বলনা তবু ক্যামনে নারী তোদের হাতেই পন্য হয় ?

                              ✍ প্রভাত...

মন্তব্যসমূহ

  1. ধন্য কবি, ধন্য তব জীবনধারা,
    যতই পড়ি তোমার গাথা, ততই হই বাকহারা।
    Great one sir.

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত