উত্থান

উপহারের মোড়ক ঢেকে মৃত্যু আসে দ্বারে,
প্রেমের কেমো ব্যর্থ যখন গোলাপের ক্যানসারে৷

পিষ্ট হওয়া সময় চাকায় দশক যেন যুগ,
দু-হাত বাড়ায় কান্না তখন, মৃত্যুও উৎসুক৷

দ্বিধার গিরিপথ পেরিয়ে হৃদয় বলে ভাই...
শেষ সীমানার পরেও কী আর একটু বাঁচা যায়?

রামধনু ঠিক ভরসা যোগায় বৃষ্টি নামার পরেও,
এলিজাবেথ নজির গড়েন ব্যর্থ অভিসারেও৷

হৃদয় ভোলাই ব্যস্ততাতে, কন্ঠ সাজাই গানে,
পাতায় পাতায় সূর্য উঠুক জীবনের সন্ধানে৷

মারণ হিমালয় পেরিয়ে বিষাদ ভাসুক স্রোতে,
নতুন প্রেমের রাগ বাজিয়ে ধূসর পিয়ানোতে৷
                         ✍ প্রভাত..💛

মন্তব্যসমূহ

  1. মারন হিমালয় চড়ে বাজাও সুরের ভৈরবীতে -
    নতুন প্রেমের বন্ধন বাজুক তোমার পিয়ানোতে,
    কবি লেখনী গাঁথা মোর হৃদয় পুরিতে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত