ব্রেকআপ

মনখারাপের দাওয়ায় বসে একলা মন,
দাগ কেটে যায় ব্যর্থ স্মৃতির নির্যাতন৷

মনগুলো সব কুঁড়িই ছিল এককালীন,
ঘায়েল পাখি দেখছে আকাশ অন্তহীন৷

স্তব্ধ রাতে পা তুলে দিই ফেসবুকে,
"দিল" ভেঙেছে হয়তো কথার ভুলচুকে৷

স্টেটাস লেখা হাতের রেখা বলতে চায়,
মুক্তো ছাড়াই ঝিনুক আছে ভাগ্যটায়৷

অতীত ভুলতে অ্যালকোহলের সখ্যতা,
সিগারেটের ঠোট ছুঁয়ে যায় ব্যর্থতা৷

দুলছে হাওয়ায় বাবুইহারা উল্টো নীড়,
লাশের পাহাড় জল ছুঁতে চায় জাহ্নবীর৷

কয়েকদিনেই পিৎজা ভোলে পাখির শিষ,
রাস্তাটা চেঞ্জ, এবার না হয় মনজিনিস৷

ফোর জি যুগে ঘড়ির কাঁটা কে মাপে?
আবার নতুন মলম লাগাই ব্রেকআপে৷
                     ✍ প্রভাত..🌠

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত