নিম্নচাপ

আজ জানলা দিয়ে তাকাই, দেখি বৃষ্টি কেমন আসে,
আর জল লাগে না পাতায়, আমার মন ভেজে অভ্যাসে৷

কিছু ভাঙা পাখির বাসা, কত মন জুড়ে বিদ্বেষ,
পাল ছেঁড়া নৌকোতে, ঝড় ঠিক রেখে যায় রেশ৷

ঝিরঝিরি বৃষ্টিতে ওদের প্রেম ছুটে যায় ছাদে,
কেউ আদর মাখে পাতার, কেউ ক্লান্ত অপবাদে৷

লিখছি বসে ঘরে কিছু ঝরা পাতার কথা,
হৃদয় পোড়ে জ্বরে, যখন প্রেম খোঁজে যোগ্যতা৷

শুকিয়ে যাবে ঠিকই, ভেজা অল্প কিছু তুলো, 
উড়ছে হাজার স্মৃতি, নরম ঠোঁটের ছোঁয়াগুলো৷

ভাঙা পাখির বাসা জানে ভিন্ন দৃষ্টিকোণ,
মেঘ ভেঙেছে, দূরে কোথাও উঠেছে সাইক্লোন৷

গা শিরশিরে হাওয়ায় হৃদয় থার্মোমিটার মাপে,
চোখ ধুয়ে যায় জলে, ওঠা মনের নিম্নচাপে৷
                   ✍ প্রভাত..🌠

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত