ছাপ

সাগরের জলে মেশা লাল, ফুলে ওঠা ঢেউয়েদের বুক,
মুছে যাবে ঠিক কোনদিন৷ জনতাই মারবে চাবুক৷

একটা গুলিতে লেখা নাম, চিতায় জ্বলছে অসহায়ে,
কালও কিছু নিরীহের লাশ ছিল মোর্চার কনভয়ে৷

অন্ধকারের পথ বেয়ে বেড়ে ওঠে ধুতরার ফুল,
সাহারায় দিকহারা জানে, নির্বাচনেই ছিল ভুল৷

বিষ কাঁকড়ার বালুচর, জন মানবের বিভীষিকা,
গজনীর লুন্ঠন নীতি ইতিহাসে হুন থেকে শেখা৷

মাতৃদুগ্ধে মেশে বিষ, কারখানা ভরে ওঠে লাশে৷
খন্দকারের কত সুখ! দেখে এস কোন অবকাশে৷

গর্জে উঠবে ওরা কাল, ফুটপাথ, শহরে, পাহাড়ে৷
বিদ্রোহি কবিতার ছাপ আমি রেখে যাব দধীচির হাড়ে৷
                      ✍ প্রভাত..🌠

মন্তব্যসমূহ

  1. যেন মনে মধ্যে রাশিয়ার অক্টোবর বিপ্লব স্বপ্ন দেখিবারে পাই।
    অ অ অ অসাধারণ কবি ।।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত