জীবন

জীবন
*******

জীবন মানে ছোট্টো বেলার
হারানো সব স্মৃতি,
দাদুর গল্পে সন্ধে বেলায়
পড়াশোনায় ইতি৷

সকাল হতেই স্নানটি সেরে
ইস্কুলেতে যাওয়া,
Tiffin Break এ Gate এর বাইরে
ফুচকা ঘূগনি খাওয়া৷

জীবন মানে College এ গিয়ে
প্রথম দেখায় প্রেম,
Class এর শেষে Common Room এ
Carom Board এর Game.

জীবন মানে সকাল হতেই
Office যাবার তাড়া,
নিজের মনেই বলে ওঠা
জীবন ছন্নছাড়া৷

জীবন মানে হঠাৎ কোথাও
তোমার সাথে দেখা,
তোমার ছলে প্রেম বিয়োগে
নদীর ধারে একা৷

জীবন মানে স্মৃতি মধুর
বিয়ের প্রথম রাত,
ভালোবাসার উষ্ন আবেগে
প্রথম আঘাত৷

জীবন মানে প্রানের প্রিয়
প্রথম সন্তান,
হয়তো কভু ছুটির দিনে
সমুদ্দুরের স্নান৷

বয়সকালে একলা বসে
স্মৃতির পাতায়,
জীবন তোমায় লিখব কভু
আমার কবিতায়৷

                    —প্রভাত...

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত