তোমার অন্বেষণে

তোমার অন্বেষণে
****************

খুঁজে ফিরি তোমায় বারেবারে,
গহন গভীর অন্ধকারে,
ব্যাকুল আজও হৃদয় মম,
তোমার খোঁজে এ সংসারে৷

হৃদয়ের Canvas এ আঁকা,
চাক্ষুষ হয়নিকো দেখা,
গভীর রাতে চাদর তলে
তোমায় স্বপ্নে ভাবি একা একা৷

সেই ঠোঁট যেন লাস্যময়ী Angelina,
চুম্বনের কম্পন দেহে বাজায় বীণা,
গভীর স্বপ্নে তোমার সাজাই বাসর
দিবালোকে কেন তবু থাকো অচেনা ?

বরুফে সিকিম হতে লবনাক্ত আন্দামানে,
আঠাশে হৃদয় আজো তোমার অন্বেষণে,
এসো হে ললনা আজ পূর্ণ করো মোরে
জুড়ায়ে দাও প্রাণ দেহের সুগন্ধি আঘ্রাণে৷

                                    — প্রভাত...

মন্তব্যসমূহ

  1. সত্যি অসাধারন হয়েছে। প্রেমের রসে নিজেকে ডুবিয়ে নিলাম।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত