ফ্রেন্ডশিপ ডে

হদয়ের টানে জীবনের বানে আঁকড়ে ধরা কিছু হাত,
নিঃশব্দের কোন বৈঠকখানা, কৃতকর্মের অনুতাপ৷

সাক্ষিরা আজও খোলেনি তো মুখ, কত অভিমান করে গেছে,
সময়ের তালে ভেঙে দিয়ে মান চায়ের আসরে বসেছে৷

দূরত্বে তবু কাটেনি তো সুর, ফোনে গলা শুনে বলে তুই!!
নদীর দু পাড়ে জমে থাকা কথা, বোঝে শুধু এক বন্ধুই৷

ফিরে পাওয়া স্মৃতি, সাইকেল গতি, বিকেলে পাড়ার মোড়ে ঠেক,
সূর্যও যদি ওঠে অসময়ে, এ সম্পর্ক নয় ফেক৷

হঠাৎ দেখাতে গলায় জড়ানো স্বতস্ফুর্ত আবেগে,
সত্যি কি আজ খুব প্রয়োজন একটাই ফ্রেন্ডশিপ ডে?
                        ✍ প্রভাত...🌠

মন্তব্যসমূহ

  1. বন্ধু রে মোর হাত টি ধরে চল না কোথাও দূরে,
    যেথা চড়বে ধেনু, বাজবে বেণু, বাতাস ভরবে সুরে।


    বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত