মিলন

কাঁদবেনা আর জগন্নাথ মানবজাতির মূর্খতায়,
মানুষ যেদিন বিভেদ ভুলে রথ টানবে চাঁদের গায়৷

ঘুঁচবে মনের দ্বিধার বোধ ইফতারে খাবার ছুঁতে,
সবার ঘরে ঢুকবে চাঁদ ঈদের দিনে একসাথে৷

প্রসাদ এসে বলবে বন্ধু খাইনা চল একসাথে,
গরু শুওরের গন্ধ যেদিন মুছবে মানব রক্ততে৷

বোরখাগুলো থাকবে পড়ে একটা কোণে বারান্দায়,
বাঁধন খুলে বাঁচবে মানুষ, প্রেম করবে চাঁদের গায়৷

নবী এসে বলবে হেসে মিলিয়ে দিলাম চারটি হাত,
আনন্দেতে রথের ভেতর নাচবে সেদিন জগন্নাথ৷৷
                        ✍  প্রভাত...🌠

মন্তব্যসমূহ

  1. জাতি ভেদাভেদ ভুলবে যেদিন,
    মানুষ মান-হুঁশ হবে সেদিন।

    বেশ ভালো হয়েছে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত