পিতা

হাত ধরে স্কুল, জীবনের শত ভুল করিয়াছ তুমি ক্ষমা,
মনে পড়ে আজও উপহার দেওয়া তোমার প্রথম জামা৷
প্রতি পলে পলে, জীবনের স্কুলে,
শিক্ষার বাণী দিয়ে যাও ঢেলে৷
ইহজগতের ঈশ্বর, তব চরনে ঠেকাই মাথা,
প্রথম আদর্শ সে পুরুষ, আমার স্নেহের পিতা৷৷

সহস্র ঝড় ঝঞ্ঝা বয়ে, মহীরুহ হয়ে রয়েছ দাঁড়ায়ে৷
প্রয়োজন বা অপ্রয়োজনে হাতখানি তুমি দিয়েছ বাড়ায়ে৷
গ্রাম হতে কলকাতার সফর,
যখনি জীবনে উঠিয়াছে ঝড়,
রক্ষা করিলে দেবদূত সম আমার পরিত্রাতা,
শ্রদ্ধার ফুলে পূজি হে দেবতা, আমার স্নেহের পিতা৷৷
                           ✍ প্রভাত...🌠

মন্তব্যসমূহ

  1. ধন্য তোমার পিতা, তোমার মত সন্তান পেয়ে।
    কবিতাটি খুব ভালো লাগল।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত