তফাৎ
ধ্রুবক, দানবী ক্ষিধে
পরিণত, কথায় ভোলে না৷
দহন অসহ্য হলে তুমুল দুর্যোগ
আবহাওয়া বদলে দিও ঝড়৷
শৈশবের মৃদু মৃদু ঢেউ
যার ছিটে শহর গড়েছে৷
দু চোখে এনেছ ঘুম বারে বারে স্বপ্ন দেখবে বলে৷
তুমি ও ক্ষিধের মাঝে তফাৎ এটুকু...
তুমি ছুঁলে ভুলে যাই তাকে
বিপরীত হয়না কখনো৷
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Your Valuable Response and Comment would Inspire to Write Better..