বর্তমানের যিশু

বর্তমানের যিশু
**************

কম্ব জেহাদের দোহাইয়ে 
যারা গড়ছে মানব বোমা,
বর্তমানের যিশু কি তাদের
পারবে করতে ক্ষমা ?

ক্ষুধার্থ সব শিশুর হাতে
তুলছে মারন অস্ত্র ,
পথের ধারে সহস্র মেরি
আজ ধর্ষিত, বিবস্ত্র৷

আস্তাকুড়ে খাবার আশায়
ঘুরছে শত শিশু, 
বড়দিনেও উৎসবে তাই
কষ্টে আছেন যিশু৷

শিক্ষা তাদের দূর অস্ত,
যিশুরা আজ বিষাদগ্রস্থ৷
ক্ষিধেয় তাদের জ্বলছে উদর,
শীতেও গায়ে নেইকো চাদর৷

যেদিন শিশুর থাকবে অন্ন,
মিলবে যেদিন শিক্ষা,
বর্তমানের যিশুর সেদিন
শেষ হবে প্রতিক্ষা৷

                         — প্রভাত...

মন্তব্যসমূহ

  1. This is somewhat like a new form of sonnet.. except that its more than 14 lines.. and i knows there are multiple types of sonnets including the modern adaptations.. but i cant resemble this with one.. so i think its a new rhyme patter of urs.. i can see a different rhyme in the 4th paragraph..

    উত্তরমুছুন
  2. Ektu nijer moto Kore lekhar chesta korchi.. Thank u Mandy for ur sharp notice on my writing..

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত