মা

মা
****

মাগো একটু আদর দাও,
আমায় একটি  হামি খাও৷
ছোট্টো বেলায় আমায় ছেড়ে
কোথায় চলে যাও৷

আমি করবোনা আর ভুল,
আর খুলবোনা তোর চুল,
এবার পেছন ফিরে চাও,
মাগো একটু আদর দাও৷

মাগো কি দোষ আমার বল ?
আমার আঁখি যে ছলছল৷
স্নেহের সোহাগে বঞ্চিত
আমার কি অপরাধ বল ?
মাগো কি দোষ আমার বল ?

কোলে নিয়ে আবার চোখের 
জল মুছিয়ে দাও,
ক্ষিধের জ্বালায় জ্বলছে উদর
অন্ন তুলে দাও৷
মাগো একটু আদর দাও৷

আমিও যেদিন বড় হব,
দেশের হয়ে নাম কামাব৷
সেদিন যদি আসিস ফিরে
দেখতে পাবি অদূর নীড়ে,
বাগিচার ওই গাছের তলায়
ভোর অথবা সন্ধ্যা বেলায়;
বুকে রেখে তোর ছবিটা,
লিখব মাগো তোর কবিতা৷

                         —প্রভাত...

মন্তব্যসমূহ

  1. 4 lines... 4 lines... 5 lines... 5 lines... 8 lines .... different.... expression is nice.. but how about ending with something that rhymes with দাও / চাও etc.. আবৃত্তি করলে শুনতে ভাল লাগবে

    উত্তরমুছুন
  2. 4 lines... 4 lines... 5 lines... 5 lines... 8 lines .... different.... expression is nice.. but how about ending with something that rhymes with দাও / চাও etc.. আবৃত্তি করলে শুনতে ভাল লাগবে

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত