মোনালিসা সাহা
জুড়তে গেলে উড়ে যায় ঠোঁট থেকে কথা
সহসা নীরবতার ডানা ঘেঁষে খসে পড়ে তারা
অন্তরীণ ব্যাগ্র দ্বারে বাতাসি প্রহরা
আমাকে অধীন করে নিয়েছিল তার
তিন ফুট দূরত্ব সীমার
পানকৌড়ি নেমে গেল জলে
হায়! সে জল যদি হতে পারতাম
রাতের তারার মতো ভেজা চুলে আলোর বোতাম
হঠাৎ কেমন ঘোরে ফেলে দিল একরোখা দোঁহা—
কালিন্দীর জল ঠেলে উঠে আসা মোনালিসা সাহা৷
সহসা নীরবতার ডানা ঘেঁষে খসে পড়ে তারা
অন্তরীণ ব্যাগ্র দ্বারে বাতাসি প্রহরা
তিন ফুট দূরত্ব সীমার
পানকৌড়ি নেমে গেল জলে
রাতের তারার মতো ভেজা চুলে আলোর বোতাম
হঠাৎ কেমন ঘোরে ফেলে দিল একরোখা দোঁহা—
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Your Valuable Response and Comment would Inspire to Write Better..