বোধক্রম
ভুল করে বেরিয়ে এসেছি,
এই পথ কার ঘরে ঢোকে?
নিজেরই দর্পনচিত্রে দুর্বোধ্য গহন হেটে যাওয়া
কল্পিত বাগান জড়ভূমি,
ইতিহাস দ্বাররুদ্ধ তাই—
অচেনা সাগরে এলে লহরীকে সঙ্গী করে হাওয়া
স্থায়ী নয়, স্থায়ী নয় এ শরীর, কলহ ও পীড়া
দোষারোপ সীমিত আক্ষেপ
দংশনকে ফেড়ে ওঠো বোধ
তোমাকেই পথ ভেবে চেয়ে আছে শীর্ণ বিবাগীরা৷
এই পথ কার ঘরে ঢোকে?
নিজেরই দর্পনচিত্রে দুর্বোধ্য গহন হেটে যাওয়া
ইতিহাস দ্বাররুদ্ধ তাই—
অচেনা সাগরে এলে লহরীকে সঙ্গী করে হাওয়া
দংশনকে ফেড়ে ওঠো বোধ
তোমাকেই পথ ভেবে চেয়ে আছে শীর্ণ বিবাগীরা৷
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Your Valuable Response and Comment would Inspire to Write Better..