অপারগ

এভাবে কনুই ছোঁয়া..
পাঁজরের দু-ইঞ্চি গভীরে
ধড়াশের অন্ত্যমিল বুঝতে পেরেছ কী?

দাঁতে, ঠোটে কী ভীষণ সুনামির ঢেউ৷
পারদ..
     পারদ...

পলক নামিয়ে রেখে দুর্লভ উষ্ণতা
জাপটে ধরে নিজেকেই হারানো কখনো৷

চাদরে কুয়াশা নামে, বর্ষা ও শীতের মতো
অন্তরঙ্গ বালিশ জড়ানো৷

পলক ওঠালে জিভ কেন যে নপুংসক হয়?
                  ✍ প্রভাত ঘোষ.⚡

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত