কবিখোঁজ
ওল্টাতে ওল্টাতে পৌছে গেলাম মন্দিরে৷
শঙ্খ ঘোষের বাজনায় আমি উচ্চস্বরে গলা মেলাতে মেলাতে ভূমধ্য সাগরে...
ডুবছি
ভাসছি
জল খেলছি,
উঠতে চাইছি না তো!
ভুলে গেছি কিছুক্ষণ আগে নিরাশার দোকানে জয় গোস্বামী খুজতে গিয়ে ভুসিমালের গন্ধ শুঁকেছি৷
ও প্রান্তের ক্ষিধে বলল,
বই আর কেউ খায়না৷ কবিতা তো নয়ই৷
✍ প্রভাত ঘোষ.⚡
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Your Valuable Response and Comment would Inspire to Write Better..