প্রবহমান

কালিহীন কলমেরা ফালাফালা করে যায় অগণিত কাগজের বুক৷

         প্রতিদ্বন্দ্বিতা, নিজের পতাকা তোলার৷

ক্ষয় হোক, জয় হোক, ঝরে যাবে রক্ত। সিঁথি মুছে ধোঁয়া হোক তাজা প্রাণ৷

         প্রবহমান, অস্তিত্ব বিহীন তুষার৷

খসে পড়ে পৃথিবীর স্তন বেয়ে৷ একে একে নিভে আসে প্রদীপের শিখা৷

         হৃদয়হীন বাতাস অযোগ্য ক্ষমার৷
                    ✍ প্রভাত ঘোষ.⚡

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত