ঘাটতি (৪)

আমাদের স্বাধীনতা হনন করেছে
প্রকৃতি ও তার দূত; প্রেম 
হীনতায় বেঁচে আছি বন্ধ এক শহরের
কোণে অন্ধ পাখিটির মতো

আগে বড় প্রিয় ছিল বন্দী খেলাঘর
কদিন যেতেই ছোঁড়া নিংড়ে নিল রস
চারিদিক মৌমাছির দল
দেখে না এদিকে এক বিরহী মৌচাক
মাঝে মাঝে বসে থাকে ছাদে৷

ওটুকু আকাশ তার, ওখানেই ওড়ে
যে কখনো ভাত দেয়নি সেই
মহাকাব্য পড়ে বলে আহা! কী ছান্দিক
আর পিঠ পুড়ে গিয়ে ঠেকেছে দেয়ালে৷

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত