ক্লান্তি
প্রতিদিন জমা করি রক্ত ছাপ উন্মুক্ত পায়ের৷
গাণ্ডিবের বিষাক্ত শলাকা
কর্মকান্ডে কেন্দ্র অভিমুখ৷
স্বয়ংক্রিয় রথের সারথি
কি বপন করবে ইতিহাসে?
নিঃশব্দ ক্রন্দন?
বিমানেরা উড়ান ভরেনি৷
যে শয্যা তিমির বিদ্ধ, সমগ্র মৌনতা..
ফিরে দেখো, চিৎকারের সজ্ঞায় ব্যর্থতা।
✍ প্রভাত ঘোষ ⚡
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Your Valuable Response and Comment would Inspire to Write Better..