বিচ্ছেদ

কিছু পূর্বাভাস ছিল, আর ছিল কিঞ্চিত বিরোধ
প্রতিটি ধ্বংসের নিচে জমা থাকে নিরাকার ক্ষোভ
ত্যাগী মোম নীরবে বিদ্রোহি

কে কার উমান দিয়ে তুলে নেবে বিজয়ী মুসকান
প্রতিটি ওজরে ঢাকা ফাটলের ধ্বণি

বুনেটি শিথিল, পাখি থেকে যায় অবয়ব ওড়ে—

ঝড় ওঠে, ধাক্কা দেয় ঠোঁটগুলি কাঁপে
তবু কোনো শব্দ নেই বিচ্ছেদ সংলাপে

Comments