তূণ

ক্ষমা করো, ক্ষমা করো
আমাকে হে কৌতুহলী মন
গোপন দুয়ার থেকে তুলে আনে বিরহ কথন

যে যার বাঁকের মত যায়
নদীর ভিতরে নদী জল দিয়ে বালিকে লুকায়

কতখানি অপরাধ জমা রাখে সাধাসিধে তূণ

অবসাদ ঘিরে এলে
সতের'ই জুন

স্মৃতির ভেতর থেকে টেনে আনে পুরোনো আগুন৷

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত