ফাঁদ
কিছু কি হারিয়ে গেছে?
হেসে ফেলছে মূকব্যথার নিষেক স্থিতি কেউ তো শুনুক
আমাদের পাশাপাশি ঘর
পাশাপাশি অচেনা শহর
অভিভূত দৃষ্টির আড়ালে গূঢ় অন্তর্দহন
ক্ষতচিহ্নে ক্রমাগত ভাবনার ঘায়ে ঘায়ে খাদ
বিষাদের মৌনজালে মর্মবিদারণ
মত্যুও এমনই এক নিবৃত্তির ফাঁদ
জীবন ফস্কে যাওয়া শ্যাওলার মতো অবসাদ৷
পাশাপাশি অচেনা শহর
অভিভূত দৃষ্টির আড়ালে গূঢ় অন্তর্দহন
বিষাদের মৌনজালে মর্মবিদারণ
জীবন ফস্কে যাওয়া শ্যাওলার মতো অবসাদ৷
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Your Valuable Response and Comment would Inspire to Write Better..