সোনালী সোরেন
কতটা চুলোয় গেছি—
চুল থেকে নেমে যায় চোখ
পাশাপাশি বসে ছিল হৃদয়ের বিরহ ভক্ষক৷
সাক্ষাতের সাক্ষী থাকে বারিষি দুপুর
মনের সন্তুরে জমা শ্রোতাহীন শূন্যতার ঝড়
পাশে বসে নেমে যায় নিঃশ্বাসের স্তর
মাটি ও পাতার গন্ধে পত্রঝরা গাছ
চোখের মণিতে প্রিয় ঋতুমতি নদীর বাতাস
খোলসে গুটিয়ে রাখি বিহঙ্গের অলেখ্য কবিতা
গূঢ় অনুভব, আত্মপ্রতারণা, মৃদু শব্দব্যয়
সে দিনের উহ্যগান জীবনের সীমিত অধ্যায়৷
অমলতাসের তলে আমাদের স্বপ্ন লেনদেন
বিমূঢ় অরন্যটিকে ডানা দিয়েছিল
ছেড়ে আসা সোনালী সোরেন৷
চুল থেকে নেমে যায় চোখ
মনের সন্তুরে জমা শ্রোতাহীন শূন্যতার ঝড়
পাশে বসে নেমে যায় নিঃশ্বাসের স্তর
চোখের মণিতে প্রিয় ঋতুমতি নদীর বাতাস
গূঢ় অনুভব, আত্মপ্রতারণা, মৃদু শব্দব্যয়
সে দিনের উহ্যগান জীবনের সীমিত অধ্যায়৷
বিমূঢ় অরন্যটিকে ডানা দিয়েছিল
ছেড়ে আসা সোনালী সোরেন৷
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Your Valuable Response and Comment would Inspire to Write Better..