বিপথ
নিবিড় শিল্পের মতো জ্যোৎস্না ঝরা স্রোত
সে আমায় সঙ্গ দিয়েছিল
বিমুগ্ধ শ্রোতার ধ্যানে মধুমতী নদীর সঙ্গীতে
ভাসমান হৃদয় চমকালো
ইন্দ্রিয় বেকুব হলে স্বপ্ন দেখে বিকল বেতার
বহুকাল অন্ধকার গ্যালফিমিয়া বীথিকার
নুয়ে পড়া পথে ডাকে উলঙ্গ বেদিনী
শাড়ির ভেতর কত বিস্ময়ের ঢঙ
গোপন গন্ধের ডানা শুঁকে নিতে নিতে
ক্ষণিক বিরামে—
লম্পট পথের যোগ সাথে আনে বিরহ প্রবল
সহজীবনের কোনো পথ নেই জানি
প্রৌঢ়ের শিবিরে
স্মৃতিরা এমনই মায়াজল—
স্পর্শ পেলে নড়ে ওঠে হৃদবৃক্ষখানি৷
সে আমায় সঙ্গ দিয়েছিল
বিমুগ্ধ শ্রোতার ধ্যানে মধুমতী নদীর সঙ্গীতে
ভাসমান হৃদয় চমকালো
নুয়ে পড়া পথে ডাকে উলঙ্গ বেদিনী
শাড়ির ভেতর কত বিস্ময়ের ঢঙ
গোপন গন্ধের ডানা শুঁকে নিতে নিতে
ক্ষণিক বিরামে—
প্রৌঢ়ের শিবিরে
স্মৃতিরা এমনই মায়াজল—
স্পর্শ পেলে নড়ে ওঠে হৃদবৃক্ষখানি৷
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Your Valuable Response and Comment would Inspire to Write Better..