ঢেউ
সমস্ত ভিজিয়ে দাও
ঠোঁটে ঠোঁটে ছিঁড়ে দাও জামা...
সে সব আদুরে বকা আজও কোনো স্মৃতিঘরে জমা৷
এত কাছাকাছি আসা—
যেন কোনো
অান্তরিক প্রকৃতির ঢেউ
তোমার মতন করে এত কাছে আসেওনি কেউ
আমার মতন করে এত ভাল বাসেও না কেউ...
ঠোঁটে ঠোঁটে ছিঁড়ে দাও জামা...
যেন কোনো
অান্তরিক প্রকৃতির ঢেউ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Your Valuable Response and Comment would Inspire to Write Better..