খোঁজ
কেটে যাচ্ছি, হেটে যাচ্ছি
দৌড়ে যাচ্ছি জালের অন্দরে
হাঁপানি জড়িয়ে এলে কতদিন যুদ্ধ চলতে পারে?
আমাদের যুদ্ধক্ষেত্র পথ আর ঘর
অস্ত্রকে ঢুকিয়ে রাখি বাণীর ভিতর
যাত্রাটুকু পাওয়া, আর শত্রু বলতে শোক
অভ্যাসের ঘরে থাকে জীবনের চরিত্র বাহক
এই'ই ভাবছি,
ছিঁড়ে যাচ্ছি, জুড়ে যাচ্ছি
শক্ত করছি খোঁজ—
নিজের'ই ভেতরে এক পিতাকেই জন্ম দিচ্ছি রোজ৷
দৌড়ে যাচ্ছি জালের অন্দরে
অস্ত্রকে ঢুকিয়ে রাখি বাণীর ভিতর
অভ্যাসের ঘরে থাকে জীবনের চরিত্র বাহক
ছিঁড়ে যাচ্ছি, জুড়ে যাচ্ছি
শক্ত করছি খোঁজ—
নিজের'ই ভেতরে এক পিতাকেই জন্ম দিচ্ছি রোজ৷
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Your Valuable Response and Comment would Inspire to Write Better..