হিমালয়ের বুকে

হিমালয়ের বুকে
****************
ধোঁয়ায় ভরা জীবন আমার
শব্দে ঝালাপালা,
বিষক্রিয়ায় প্রহর কাটে
হৃদয় মাঝে তালা৷

বিষন্নতা ও অবসাদের
কাটাতে দুর্দিন,
হিমেল অনুভূতির আশায়
ছুটলাম পেলিং৷

অসাধারন স্রোতের ধারায়
পাহাড়ি রঙ্গিত,
পাহাড় মাঝে বাজাও তুমি
আপন সঙ্গীত৷

অবর্ননীয় সে সৌন্দর্যের
নেইকো সজ্ঞা,
সূর্য কিরনে অপরূপা তুমি
কাঞ্চনজঙ্ঘা৷

পাহাড় মাঝে সূর্য কিরন
খেলছে আলো ছায়া,
বিষাক্ত এ হৃদয় জুড়ায়
স্নিগ্ধ হিমেল হাওয়া৷

প্রভাত কিরনে রাঙিয়ে ওঠো
মেঘের আলয়,
উচ্চ শিরে বাহুবলী
বীর হিমালয়৷

টাকার নেশায় ব্যস্ত মানুষ
থাক কৃত্রিম সুখে,
শান্তি আমি পাই যে খুঁজে
হিমালয়ের বুকে৷

                     — প্রভাত

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত