নেই শিশু তোর মায়ের কোল৷

নেই শিশু তোর মায়ের কোল
**************************

পথের ধারে খালের পাশে,
গজ জড়ানো শরীর ভাসে৷
কেউ বা তোকে দেখতে পেয়ে,
নোংরা বলে যায় এড়িয়ে৷

অবাধ যৌনতায় মেতে
কেউ বা করে নষ্টামি,
অবাঞ্ছিত আজ হলি তুই,
জীবনটা তোর নয় দামি৷

মানুষ এবার নাই বা হলি
হতিস কুকুর বা ছাগল,
আসিস না এই পৃথিবীতে,
নেই শিশু তোর মায়ের কোল৷

Nursing Home বা Hospital এ
ডাক্তারে তোর মূল্য বলে৷
দুদিন আগেই জন্ম নিলি,
আয়ার হাতে বিক্রি হলি৷

হয়তো কয়েক দশক পরে,
বাবুদের ওই কোঠাঘরে,
বেচতে হবে যৌনতা আর
গাইতে হবে রাগ গজল,
আসিসনা এই পৃথিবীতে
নেই শিশু তোর মায়ের কোল৷

তোরাই প্রশাসনের ভয়ে
নরম শরীর দিস পুঁতে,
দশটা টাকার লোভ দেখিয়ে
পাগলির সাথে যাস শুতে৷

সে পাগলি কাল মা হলে,
হাসবি তোরা মুখ খুলে,
সমাজের এই দ্বৈত মুখোশ
মানুষ এবার দে খুলে৷

হৃদয়হীনা মানুষ ওরে
এবার তোরা আওয়াজ তোল,
আসিসনা এ পৃথিবীতে
নেই শিশু তোর মায়ের কোল৷

                               — প্রভাত...

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত