পেলিং এর সে রাত্রি

পেলিং এর সে রাত্রি
*******************

বিস্মিত হয়ে ফিরিতেছি জোছনা রাতে,
পাহাড়ি সুন্দরী পেলিং
উপভোগের আকাঙ্খাতে৷
যেন তারারা দিচ্ছে উঁকি পাহাড়ে,
চাঁদের আলোয় ভাসমান মেঘ আলোকিত,
পাইন গাছের ফাঁকে জোছনার আলো,
মোর হৃদয় করেছে শিহরিত৷

জোছনা রাতে স্নিগ্ধ হিমেল বাতাস,
কাছে পাহাড়ি নদীর শব্দের আভাস৷
নয়তো বা কোন ঝর্ণা কাছাকাছি,
আগুনের উত্তাপ স্পর্শরতা সুন্দরী,
নিঃস্বাশে পাহাড়ি ফুলের সুবাস৷
আমি পেলিং এর পথে শহুরে এক যাত্রি,
মুগ্ধ করেছে মোরে পেলিং এর সে রাত্রি৷

                                          — প্রভাত...

মন্তব্যসমূহ

  1. প্রভাত, সত্যি অসাধারণ .. no words this time

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত