স্বাধীনতা
🇮🇳 স্বাধীনতা 🇮🇳 নিজেকে আলাদা করে তুলে দিতে ভ্রমের নগরে স্বার্থ আর বাসনার ঘরে... কেউ কেউ বিক্রি করে স্বাধীনতা, স্বদেশ-সম্ভ্রম। রঙিন ফাটক দেখে ভাবে যেন চকচকে তুষারের মারিচ-প্রাসাদ অন্ধকার খাদ, ডুবে গেলে ওঠাও কঠিন। অনেক বাড়ানো হাত শোধ করে এ মাটির ঋণ। যারা বেড়ে উঠেছিল সাহসিনী মায়েদের কোলে মুছেছিল রক্ত হাত ছেড়ে যাওয়া শোকের আঁচলে.... ক্ষয় আর ক্ষয়, এ শুধু তাদের কথা নয়... গারদে ঢোকার আগে আমাদেরও কিছু থাকে দায় ঘুণ কে আপন ভেবে কাঠ যদি নিজেকে হারায়!! ✍️ প্রভাত ঘোষ।