স্মৃতিচারণের বেলায়
হাওয়ার ঝংকার আর সুন্দরীর খোশগল্প, গান...
ঢেউ এসে মুছে দেয় নিরাশার সমস্ত প্রমাণ৷
দোল খাওয়া বাঁশ থেকে ওপারের স্বপ্ন দেখে পাখি
ভুলে যায় অতীতের নিভে যাওয়া শতেক জোনাকি।
ডুবে গিয়ে বেঁচে থাকা প্রেম আর সুরের নব্বই
সন্ধ্যা কালে গল্প বলে উড়ে যাওয়া জীবনের খই।
রাত্রি কাল জেগে থাকে ঢেউয়ে ঢেউয়ে সমুদ্রের তীর
একটা রাত বেঁচে থাকা ন'জন অতন্দ্র প্রহরীর॥
© প্রভাত ঘোষ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Your Valuable Response and Comment would Inspire to Write Better..