পিতামহকাল

পিতামহকাল থেকে কাঁচের দূরত্বে
থেমেছে সময় যেন গতি কেড়ে নিয়ে গেছে কেউ
মুহুর্তের দুশ্চিন্তার দেশে৷

প্রতিটি সকাল সেই দেশে একদিন জন্ম পায়৷

বর্ডারে যতটা ভয়..
তার কোন ছায়া নেই সৈনিকের চোখে৷
নিষ্প্রভ আলোকে
বর্মের আড়াল থেকে সে দেশেও হৃদকণ্ঠী ফুল
ঘোরে ফেরে সুরভি সীমায়৷

গরল সবুজ হতে তার কাছে যায়৷

ছুঁড়ে ফেলা যন্ত্রণার ভার
সজত্নে কুড়িয়ে রাখা কোকিলের স্বর
স্পর্শ করে পিতামহকাল

সম্পর্কের শরিক বাড়ায়৷

ওই ডাকে থেমে যাওয়া মৃত্যুরথগুলি
ঘুরে যায় শান্তির ব্রুণেই

প্রলয়ের কান্না যদি যুগে যুগে আসে...

কোকিলের পুনর্জন্ম নেই?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত