তাগিদ

আমাকে বিয়োগ কর, শুধু
পেছনের পদস্মৃতি থাক৷
ওটুকু নিজের৷

ছিন্ন করো অক্সিজেন, বাঁচার উপায়৷
হাঁপাতে হাঁপাতে জল খুঁজে 
দাঁতে পিষে বিভাজন করে নেবে প্রান্তিক বিপ্লব৷

তাগিদ কণ্ঠে না এলে
কেউ রাতে আগুন শেঁকে না৷
             ✍ প্রভাত ঘোষ⚡

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত