অভিশাপ

অবকাশহীন এক নৈঃশব্দের দেশে
অতিথি হারিয়ে গেছে, যাক
শবের কপালে আর কতটুকু বৃষ্টির দরকার?

বহুকাল সাহারার বুক
শ্মশান পেরিয়ে এসে বারিষে ভেজেনি৷

ফুটপাথে ঘামের বিলাপ৷
প্রেমের ছিবড়ে থেকে ক্ষোভ
ভীষণ বিদ্রুপ!

কার প্রাণ, কত দামে কিনেছে সময়
নিঃস্বার দুয়ার থেকে...
প্রতিটি আঘাত যেন বোবাদের অভিশাপ বয়৷

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত